আগেই প্লে-অফ (শেষ চার) নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস। এখন লড়াইটা শীর্ষ দুইয়ে থাকার। মুখোমুখি হওয়ার আগে দুই দলের ম্যাচ বাকি ছিল দুইটি করে। তার প্রথমটিতে চেন্নাইয়ের বিপক্ষে জিতে শীর্ষ দুইয়ে থাকার কাজটা ভালোভাবে সেরে রাখল দিল্লি। দুবাইয়ে আজ দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে ৩ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে টেবিলের শীর্ষে উঠল দিল্লি।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেন্নাইয়ের জন্য ম্যাচটা ছিল শীর্ষস্থান আরও সুসংহত রাখার। অন্যদিকে দিল্লির ব্যাপারটা ছিল জিতলে চেন্নাইকে সরিয়ে শীর্ষে ওঠার সুযোগ। ম্যাচ জিতে সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে দিল্লি। দারুণ বোলিংয়ে প্রথম কাজটা আগেই করে রেখেছিলেন দিল্লি বোলাররা। টসে জিতে চেন্নাইকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লি। কাগিসো রাবাদা-রবিচন্দ্রন অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরকার্ড বেশি সতেজ করতে পারেননি চেন্নাই ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ করতে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত ছিলেন চার নম্বরে নামা আম্বাতি রাইডু।
জবাবে শুরুটা বেশি ভালো করতে পারেনি দিল্লিও। দলের স্কোর ২৮ রানে রেখে ফিরে যান ওপেনার ফাফ ডু প্লেসিস। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় শ্রেয়াস আইয়ারও। জশ হ্যাজেলউডের বলে ৭ বলে ২ রান করে ফেরেন আইয়ার। এরপর ঋষভ পন্ত (১৫), রিপাল প্যাটেল (১৮), অশ্বিনদের (২) আসা যাওয়ার মিছিলে এক প্রান্তে দিল্লির আশার বাতি হয়ে ছিলেন শিখর ধাওয়ান।
পনেরোতম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৩৯ রানে একবার আম্পায়ারের সিদ্ধান্তের বিপরীতে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন ধাওয়ান। একই ওভারের শেষ বলে অবশ্য আর শেষ রক্ষা হয়নি। শার্দুল ঠাকুরের বলটা কাভারের ওপর দিয়ে খেলতে গিয়ে ঠিকঠাক ব্যাটে মেলাতে পারেননি ধাওয়ান। ফিল্ডার মঈন আলির হাতে ক্যাচ দিয়ে ওই ৩৯ রান করে ফেরেন ধাওয়ান। তবে সপ্তম উইকেট দারুণ এক জুটিতে ম্যাচ নিজেদের দিকে রাখেন শিমরন হেটমায়ার আর অক্ষর প্যাটেল। দুজনের ৩৬ রানের জুটি যখন ভাঙে জয় থেকে আর দুই রান দূরত্বে ছিল দিল্লি। শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে জয়ের আনুষ্ঠানিকতা সারেন রাবাদা।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে