সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মিচেল মার্শকে আউট করে গতকাল বুনো উদ্যাপন করেছিলেন শরিফুল ইসলাম। এটির জন্য অবশ্য শাস্তি পেয়েছেন বাংলাদেশ দলের তরুণ বাঁহাতি পেসার। এর আগে অবশ্য মার্শের সঙ্গে বাদানুবাদেও জড়িয়েছিলেন এই বাঁহাতি পেসার।
ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শরিফুলকে। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটেছে ঘটনাটা। শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন মার্শ। বলটা ফিল্ডার মোহাম্মদ নাঈমের হাতে জমা হওয়ার পর মার্শের কাছে গিয়ে চিৎকার করে উদ্যাপন করেন শরিফুল।
ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে নিজের আচরণবিধি ভঙ্গের বিষয়টি স্বীকার করে নেওয়ায় পরে তাঁর শুনানির দরকার পড়েনি। এই প্রথম শরিফুলের নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। এটি আগামী ২৪ মাস থাকবে।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে