ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পাওয়ার হতাশাটা যেন টি–টোয়েন্টিতে মেটাল আয়ারল্যান্ড। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ খেলার সুযোগ পেয়েছে তারা। জার্মানির বিপক্ষে তাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয় আইরিশদের।
স্কটল্যান্ডে চলমান ইউরোপীয় বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করছে আয়ারল্যান্ড। বৃষ্টিতে জার্মানির বিপক্ষে ম্যাচ ভেস্তে যাওয়ার আগে চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। সেই হিসেবে ইউরোপীয় বাছাইপর্ব থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া অনেকটা নিশ্চিতই ছিল তাদের। আজ হারলেও বিশ্বকাপে খেলার সুযোগ থাকত তাদের। আজ এক পয়েন্ট পাওয়ায় তাদের অপেক্ষা আর বাড়েনি।
বাছাইপর্বে এখনো এক ম্যাচ বাকি রয়েছে আয়ারল্যান্ডের। তার আগেই অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা। ৫ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৯। দুইয়ে থাকা স্বাগতিক স্কটল্যান্ডেরও সুযোগ রয়েছে বিশ্বকাপে খেলার। ৪ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। দুই ম্যাচ থেকে ১ জয় কিংবা ১ পয়েন্ট পেলেই স্কটিশরাও বিশ্বকাপে সুযোগ পাবে। ইউরোপীয় অঞ্চল থেকে ২ দল ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সুযোগ পাবে।
বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ খুশি হয়েছেন পল স্টার্লিং। আইরিশ অধিনায়ক বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পেরে আমরা দারুণ খুশি। স্কটল্যান্ডে আমরা পরিষ্কার পরিকল্পনা ও খেলার ধরন নিয়ে এসেছিলাম। খেলায় তা বাস্তবায়ন করতে চেয়েছিলাম এবং আমরা তা করতে পেরেছি।’
টি–টোয়েন্টির বাছাইপর্বের মতোই গত জুনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছিল আয়ারল্যান্ড। কিন্তু জিম্বাবুয়েতে হওয়া বাছাইপর্বে ২০২৩ বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি তারা। তাদের পারফরম্যান্স এতটাই হতাশাজনক ছিল যে সুপার সিক্সেই জায়গা পায়নি তারা। বিশ্বকাপে সুযোগ পেতে হলে তাদের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হতো। ওয়ানডেতে সুযোগ না পাওয়ার কষ্টটা কিছুটা কমিয়েছে ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়ে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে