চট্টগ্রামে আজ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে এনামুল হক বিজয় ফিরেছেন সেঞ্চুরিবঞ্চিত হয়ে ১০ রান দূরে থেকে। বিজয়, মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর ফিফটিতে প্রথম দিনে বিসিবি সবুজ রান করেছে ৫ উইকেটে ২২০ রান। বিসিবি লাল দলের তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট।
৯০ রান করা বিজয়ের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন নেই ঘরোয়া ক্রিকেটে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও নিয়মিত রান করেছেন। লিগের সবশেষ ম্যাচটিতেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। কিন্তু ১৩ বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। জাতীয় দলে থিতু না হওয়া প্রসঙ্গে বিজয়ের ব্যাখ্যা, ‘জাতীয় দলে খেলোয়াড়দের তো কারণ খোঁজার বিষয় নয়। খেলোয়াড়দের বিষয় হলো সে কতটা পারফর্ম করতে পারছে। যে ভালো খেলে সে জাতীয় দলে থাকতে পারে। দলের সমন্বয়ের কারণে বাইরে থাকতে পারে। একেক সময়ে একেক সংস্করণে খেলা, সে কারণে থাকতে পারে। টেস্ট অনেক দিন পর পর হয়। খেলোয়াড়দের আসলে খোঁজার কারণ নেই। খোঁজা উচিতও নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে বিজয়ের উত্তর, ‘এ প্রশ্নগুলো খেলোয়াড়দের করা উচিত না। যারা নির্বাচক প্যানেলে আছেন, যে ওয়েতে আমরা জাতীয় দলে আসি, সেখানে করা উচিত। খেলোয়াড়ের হ্যাঁ বা না উত্তর থাকে না।’
তবে বিজয় সামনে থাকা টেস্টের জন্য তৈরি হচ্ছেন ভালোভাবেই। বললেন, ‘টেস্ট ক্রিকেট প্রথম থেকে ভালোবাসি। প্রক্রিয়ার মধ্যে আছি, টেস্টের জন্য তৈরি থাকার চেষ্টা করছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে