চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব। আগামীকাল মাঠে নামবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। সাকিবদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।
মাঠে নামার আগে অনুশীলনে আজ বেশ আত্মবিশ্বাসী ছিলেন সাকিব। অনুশীলনের ফাঁকে সাকিব জানিয়েছেন দলের প্রস্তুতির কথা। বাংলাদেশ অলরাউন্ডার বলেছেন, ‘আমরা তৈরি হচ্ছি। একই সঙ্গে আমি মনে করি ম্যাচ খেলতে আমরা যথেষ্ট প্রস্তুত।’
আইপিএলের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলো নিয়ে বেশ আশাবাদী সাকিব। আশা করছেন ভালো করবে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে সাকিব দর্শকদের সমর্থনও চেয়েছেন, ‘আমাদের সমর্থন দিতে থাকুন। আমি আশা করি আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআর এবার ভালো করবে।’
লিগের শেষ চারে উঠতে ভালো করার কোনো বিকল্প নেই কলকাতার সামনে। আইপিএলের প্রথম পর্বের ৭ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। বাকি ৫ ম্যাচই হেরেছে সাকিবের দল। ৪ পয়েন্ট নিয়ে অবস্থান ৭ নম্বরে। নিজেদের শেষ তিন ম্যাচের সব কটিতে হেরেছে শাহরুখ খানের দল।
লিগ পর্বে বাকি আছে আরও সাত ম্যাচ। সেরা চারে উঠতে হলে কমপক্ষে ৫ ম্যাচ জিততেই হবে সাকিবের কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ম্যাচের ফলে দিকেও।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে