ভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে তারা পাকিস্তান সফরে যাবে না বলেও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাকে।
অবশ্য লম্বা সময় পর বড় টুর্নামেন্টে আয়োজন করবে পাকিস্তান। এ জন্য বেশ উচ্ছ্বসিতও তারা। আমেজ আরও বাড়িয়ে দিতে ও ক্রিকেটপ্রেমীদের সম্পৃক্ত করতে কাল থেকে পাকিস্তানে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’ এর ট্রফি ট্যুর। ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ট্রফি পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে।
গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশ করেছিল কোন কোন শহরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘুরবে। সেটা প্রকাশ করার পর পরই তিনটি শহরে ট্রফি ট্যুর নিয়ে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। তাদের আপত্তির কারণে আইসিসি আজ সেই তিনটি শহরকে ট্রফি ট্যুর থেকে বাতিল ঘোষণা করেছে। আইসিসির এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের দেশের সরকারকে জানিয়েছে।
শহর তিনটি হলো—গিলগিট-বালতিস্তান অঞ্চলের স্কারদু, বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন এরিয়া মুরি ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ। এসব জায়গা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। এরই মধ্যে ইসলামাবাদে পৌঁছে গেছে চ্যাম্পিয়নস ট্রফি। সেখান থেকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় চূড়া কেটুতে যাবে সেই ট্রফি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪০ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে