আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চিতভাবেই হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে চাইবে ভারত। কিন্তু এবারের আইপিএলের পারফরম্যান্স অনুযায়ী ভারতের চাওয়াটা কী শেষ পর্যন্ত ঠিক থাকবে নাকি বদলে যাবে।
সেটা সময় হলেই জানা গেলেও বিশ্বকাপে হার্দিকের জায়গা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হার্শা ভোগলে। হার্শা ভোগলের শঙ্কার জায়গাটা ভারতীয় অলরাউন্ডারের বোলিং নিয়ে। শুধু ব্যাটিং করেই ভারতীয় দলে জায়গা পাওয়া তাঁর জন্য কঠিন বলেই মনে করছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।
ক্রিকবাজে হার্শা ভোগলে বলেছেন, ‘যদি হার্দিক বোলিং না করে তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে? বোলিং ছাড়া কি সে ভারতের শীর্ষ ৬ ব্যাটারের একজন। আমি অবশ্য মোটেও খুশি নই। কারণ, সে আইপিএলে বোলিং করছে না এবং দাপটের সঙ্গে ম্যাচও ফিনিশিং করছে না। ওপরে ব্যাটিং করাটা প্রয়োজন কিন্তু সেখানে প্রতিযোগিতা বেশি।’
সর্বশেষ চেন্নাইয়ের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করলেও এর আগের তিন ম্যাচে বোলিং করেননি হার্দিক। অথচ নিজেদের প্রথম ম্যাচেই ওপেনিং বোলিং করেছিলেন। মাঝে বল না করায় সে চোটে পড়েছে কি না, তা নিয়ে গুঞ্জন উঠেছে। নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল অবশ্য অনেকটা জোর গলায় জানিয়েছেন, হার্দিক চোটে পড়েছে। কিন্তু সে স্বীকার করছে না।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে