জিম্বাবুয়ে সফরে দুই সিরিজ হারের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই বাংলাদেশের ক্রিকেটে আরেক ধাক্কা। সিকান্দার রাজা-রেগিস চাকাভারা নন; তামিম ইকবালের দলকে এবার ধাক্কাটা দিয়েছে আইসিসি।
রোববার দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে বাংলাদেশের সব ক্রিকেটারের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করেছিল বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।
মন্থর ওভাররেটের কারণে আইসিসির সাজার বিধানটা বেশ কঠোর। আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার দেরিতে শেষ করলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ওই দিন খেলা শেষে অধিনায়ক তামিম ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য ১৫ বল আর ৫ উইকেট অক্ষত রেখে ছুঁয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ৩০৩ রান তাড়া করে জিতেছে স্বাগতিকেরা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সিকান্দার রাজা।
আগামীকাল জরিমানার খড়গ নিয়েই ধবলধোলাইয়ের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে