আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথম সিরিজেই বদলে গেল নিউজিল্যান্ডের অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার খেলবেন আইপিএলে। তিনিসহ আরও যাঁরা ভারতের লিগে খেলবেন, তাঁদের সবাইকে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিজেদের মাঠে তাই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।
নিয়মিত দল থাকা একগাদা ক্রিকেটার খেলবেন আইপিএল—ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। কনওয়ে ছাড়া বাকিরা আছেন এনজেডসির কেন্দ্রীয় চুক্তিতে। তারপরও জাতীয় দলের সিরিজ রেখে এই ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিয়েছে তারা।
ব্রেসওয়েল অবশ্য এর আগেও নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। গত এপ্রিলেই পাকিস্তান সফরে আইপিএলের কারণে দলকে নেতৃত্ব দিতে হয়েছিল এই অলরাউন্ডারকে। আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের ছাড়াও এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৪ বয়সী তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন।
আক্ষেপে পোড়া ম্যাট হেনরিকে রাখা হয়েছে দলে। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলতে পারেননি এ পেসার। দলের হার ডাগআউটে বসে দেখতে হয়েছে তাঁকে। হেনরি অবশ্য পুরো সিরিজ নয়, শুধু শেষ দুই টি-টোয়েন্টির জন্য দলে রাখা হয়েছে। সেটিও আবার ফিটনেস পরীক্ষায় পাস করলে। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়া আরেক পেসার বেন সিয়ার্স ফিরেছেন চোট কাটিয়ে। ওয়ার্ক লোড ভাবনায় রেখে কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্কিকে রাখা হয়েছে প্রথম তিন ম্যাচের দলে।
ওপেনার ফিন অ্যালেন, অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশাম ও উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টকে দলে ফেরানো হয়েছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে। যদিও তাঁরা বোর্ডের চুক্তিতে নেই। সবশেষ শ্রীলঙ্কার সিরিজে খেলা টিম রবিনসন, পেসার জ্যাকারি ফোকস ও মিচেল হে বাদ পড়েছেন। আগামী রোববার ক্রাইস্টচার্চে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইলিয়াম ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৪ ঘণ্টা আগে