
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।

আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে