টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলেছে পাকিস্তান। একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখিয়েও ম্যাথু ওয়েডের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৫ উইকেটে হেরেছে তারা। ফাইনালে উঠতে না পারলেও শহীদ আফ্রিদি মনে করেছেন এই ধারাবাহিকতা পাকিস্তান দল ধরে রাখলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পাকিস্তান।
আফ্রিদি বিশ্বাস করেন পাকিস্তানের এই দলটি আগামী বছরই বিশ্বকাপ জিততে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এই পাকিস্তানি অধিনায়ক লিখেছেন, ‘দারুণ লড়াই করেছ ছেলেরা, আমাদের গর্বিত করেছ। টুর্নামেন্ট জুড়ে দারুণ প্রচেষ্টা ছিল। অস্ট্রেলিয়াও ভালো খেলেছে। আমার মনে হয় এই দল আগামী বছর বিশ্বকাপ জিততে পারে। আমাদের সবার উচিত এই দলের পাশে থাকা।’
দলকে ফাইনালে তুলতে না পারলেও সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন বাবর আজম। এখান থেকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসারও প্রতিশ্রুতি দেন পাকিস্তান অধিনায়ক, ‘সবাই মাথা উঁচু রাখ। তোমরা সত্যিকারের চ্যাম্পিয়নের মতো খেলেছ। আমরা এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি আমরা আরও শক্তিশালী হয়ে আসব।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে