শিরোপার শোকেস যে ভরপুর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ছেলেদের ও মেয়েদের ক্রিকেটে পাল্লা দিয়ে জিতছে একের পর এক আইসিসি ইভেন্ট। যেখানে মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ষষ্ঠবার। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সর্বশেষ তিন মৌসুমের তিনটিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মেয়েরা।
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ আয়োজিত হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।শিরোপা ধরে রাখার লক্ষ্যে আবারই মাঠে নামতে হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়েদের। সূচি চূড়ান্ত না হলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম পর্ব শুরু হবে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। এবারের টুর্নামেন্ট হবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ওমেন্স প্রিমিয়ার লিগ শেষে মার্চের শেষে বাংলাদেশে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকেই যেন পাখির চোখ করছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে হবে। উইকেট কেমন আচরণ করে, তা দেখে নেওয়ার সুযোগ থাকছে এই সফরে।’
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল সর্বশেষ এসেছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। সেবার বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি, জেস জোনাসেন—৯ বছর আগে বিশ্বকাপ জয়ী দলের চার ক্রিকেটার খেলছেন এখনো। স্পিনেও শক্তি বাড়াচ্ছে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়্যারহাম, জোনাসেন—তিন স্পিনারের সঙ্গে যুক্ত হয়েছেন বাঁহাতি স্পিনার সোফি মোলিনিউক্স। যার মধ্যে মোলিনিউক্স, জোনাসেন—দুই ক্রিকেটার বাঁহাতি স্পিনার। ফ্লেগলার বলেন, ‘বাঁহাতি স্পিনার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা আসলেই অনেক ভালো ব্যাপার। আমাদের দলে অনেক স্পিনার আছে। জেস জোনাসেন অথবা সোফি আমাদের সর্বশেষ সাত টুর্নামেন্টে ছিল।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে