সকালে ঢাকায় পা রেখেছে ২৩ সদস্যের ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে দুটি ফ্লাইটে এসেছেন জস বাটলাররা। অবশ্য গতকালই ইংল্যান্ড লায়নস দলের শ্রীলঙ্কা সফরে থাকা পেসার সাকিব মাহমুদ এসে পৌঁছেছেন ঢাকায়। তাঁর সঙ্গে এসেছেন দলের ম্যানেজারও।
২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ইংলিশরা। সেবার ৩ ওয়ানডের পাশাপাশি ২ টেস্ট খেলেছিল তারা। এবার ৩ ওয়ানডের সঙ্গে ৩ টি-টোয়েন্টি খেলবে। এ সিরিজ বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে।
আগামী ১ মার্চ মিরপুরে হবে প্রথম ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কাল মিরপুর একাডেমি মাঠে বাটলার-জফরা আর্চারদের অনুশীলন শুরুর কথা।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে