
ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি হঠাৎই কমিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি পাবেন ১০ হাজার পাকিস্তানি রুপি। বাংলাদেশি হিসেবে সেটা ৪৩৪০ টাকা। আগের তুলনায় ৭৫ শতাংশ কমে গেল। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে সবশেষ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল ৪০ হাজার রুপি (১৭৩৬০ টাকা)।
এবারের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৫০০০ রুপি পাবেন। বাংলাদেশি হিসেবে ২১৭০ টাকা। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে হঠাৎ করেই ম্যাচ ফি এতটা কমানো আর্থিক কারণে হয়নি বলে পিসিবির এক কর্মকর্তা ক্রিকইনফোকে জানিয়েছেন। উপরন্তু পিসিবির মনে হচ্ছে ঘরোয়া ক্যালেন্ডারে টুর্নামেন্টের সংখ্যা বেশি থাকায় ক্রিকেটারদের আয়ের সুযোগ বেড়েছে।
পিসিবির বর্তমান সভাপতি মহসিন নাকভির অধীনে বোর্ডে যে পরিমাণ ব্যয় বেড়েছে, সেখানে টি-টোয়েন্টি কাপের ক্রিকেটারদের ম্যাচ ফি এতটা কমে যাওয়া অবাক করার মতোই। ২০২৪ সালের ফেব্রুয়ারি পিসিবি সভাপতি হওয়ার পর নাকভি জানিয়েছিলন, পিসিবির তহবিল পুরোপুরি হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়নি এবং পাকিস্তান ক্রিকেটারের উন্নতির স্বার্থে সেটা ব্যবহার করা হবে। তখন থেকেই স্টেডিয়াম পুন: সংস্কার করা, বিদেশি কোচদের মোটা অঙ্কের টাকা বেতনে এনে আবার সরিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ পরামর্শক মিলিয়ে প্রতি মাসে ৫০ লাখ পাকিস্তানি রুপি খরচ হয়েছে। বাংলাদেশি হিসেবে ২১ লাখ ৭০ হাজার টাকা।
২০২২-২৩ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের জন্য যে ম্যাচ ফি পিসিবি ঘোষণা করেছিল, সেটাও অনেক বেশি ছিল এবারের তুলনায়। আড়াই বছর আগে পিসিবির ঘোষণা অনুযায়ী ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা ম্যাচ প্রতি ৬০ হাজার পাকিস্তানি রুপি পেতেন। কায়েদ-ই-আজম ট্রফির জন্য ছিল আরও বেশি। পাকিস্তানের এই ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২২-২৩ মৌসুমের ম্যাচ ফি ছিল ১ লাখ রুপি।
১৮ দলের ২০২৪-২৫ মৌসুমের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ শুরু হচ্ছে আগামীকাল থেকে। ফয়সালাবাদ, লাহোর, মুলতান—এই তিন স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৪০ ম্যাচ। ২৭ মার্চ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে ফাইনাল।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে