টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেই ৯ জন ক্রিকেটার নিয়ে খেলেছে অস্ট্রেলিয়া। আইপিএল খেলে কয়েকজন ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিয়েছেন একটু পরে। দলের সঙ্গে থেকেও খেলতে পারেননি মার্কাস স্টয়নিস। ওয়েস্ট ইন্ডিজে তখনো তাঁর কিট গিয়ে পৌঁছায়নি।
বিশ্বকাপে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বেশ ঝক্কি-ঝামেলার মধ্য দিয়েই যেতে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পথে ব্যাগ হারিয়েছেন প্যাট কামিন্স। বিমান পেতে দেরি হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলে দেশে গিয়ে কয়েক দিন বিশ্রাম ছিলেন কামিন্স। সিডনি থেকে ওয়েস্ট ইন্ডিজ় যাওয়ার পথে অতিরিক্ত দুই দিন অপেক্ষা করতে হয়েছে তাঁকে। তাঁর স্ত্রী বেকি জানিয়েছেন, বিশ্বকাপের উদ্দেশ্যে যাওয়ার পথে ব্যাগ হারিয়েছেন কামিন্স। সে কারণে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে দেরি হয়েছে এই পেসারের। কামিন্স অবশ্য পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেননি। এখনো ফেরত পাননি নিজের ব্যাগ।
দলের অন্য দুই তারকা ক্রিকেটার স্টার্ক ও ম্যাক্সওয়েল পড়েন ফ্লাইট বিলম্বে। তাঁদের এক রাত লস অ্যাঞ্জেলস ও এক রাত মায়ামিতে কাটাতে হয়েছে। বার্বাডোজেও পৌঁছাতে দেরি হয়। আগামী ৬ জুন মিচেল মার্শের নেতৃত্বে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে