২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১ জুন। ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট শুরু হতে দুই মাসেরও বেশি সময় বাকি রয়েছে ঠিকই। তবে বিরাট কোহলি বিশ্বকাপে খেলতে পারবেন কি পারবেন না—তা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে। আইপিএলে গতকাল দুর্দান্ত পারফরম্যান্সে যেন সমালোচনারই জবাব দিলেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে কোহলিকে নিয়ে অনিশ্চয়তা থাকাও অমূলক নয়। কারণ ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি ছিলেন ব্রাত্য। এই সময়ের মধ্যে শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মার মতো তরুণেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলেছেন। ১৬ মাস পর আফগান সিরিজে ফিরেও করতে পারেননি আশানুরূপ পারফরম্যান্স। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেছেন ২০ বলে ২১ রান। সেই ম্যাচের পর গতকাল চিন্নস্বামীতে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও পাঞ্জাব কিংস। পাঞ্জাবের বিপক্ষে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি। ম্যাচ শেষে ভারতীয় তারকা ব্যাটার বলেন, ‘বিশ্বের যে প্রান্তেই টি-টোয়েন্টি ম্যাচ হোক না কেন, জানি যে প্রচারণার জন্য আমার নাম ব্যবহার করা হয়। এখনো আমার খেলার (টি-টোয়েন্টি) সামর্থ্য রয়েছে।’
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারেই ২ উইকেটে ৫০ রান করে আরসিবি। যার মধ্যে কোহলি একাই ২১ বলে ৮ চারে করেন ৩৫ রান। এমন আক্রমণাত্মক ব্যাটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদেরকে আমি দারুণ একটা শুরু এনে দেওয়ার চেষ্টা করি। তবে এক প্রান্তে উইকেট পড়তে থাকলে বুঝেশুনে খেলতে হবে। এটা তথাকথিত ফ্ল্যাট উইকেট না।’
আইপিএল ইতিহাসে ৭ সেঞ্চুরি করে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড আগেই করে ফেলেন কোহলি। চিন্নস্বামীতে গতকাল সেঞ্চুরির সংখ্যাটা ৮ নম্বরে নিয়ে যেতে পারতেন কোহলি। আরসিবির জয়ের জন্য সমীকরণ ছিল ২৫ বলে ৪৭ রানের। তিন অঙ্ক ছুঁতে কোহলিকে করতে হতো ২৩ রান। সেই সময় হার্শাল প্যাটেলকে তুলে মারতে যান কোহলি। ওয়াইড থার্ড ম্যান এলাকায় ক্যাচ ধরেন হারপ্রীত ব্রার। কোহলি বলেন, ‘খেলা শেষ করে আসতে পারিনি দেখে হতাশ। বলটা স্লটেই ছিল। তবে ডিপ পয়েন্টে তুলে দিয়েছি। তারা জানে আমি কাভার ড্রাইভ খেলতে পছন্দ করি। তাই তারা আমাকে গ্যাপ খুঁজে খেলতে দেয়নি। আপনাকে পরিকল্পনা করেই খেলতে হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে