টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই সংস্করণের ফাইনালের ভেন্যু নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৩ এর ফাইনাল হবে লন্ডনের ওভালে এবং ২০২৫ এর ফাইনাল হবে লর্ডসে। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু নিশ্চিত করে খুব আনন্দিত বোধ করছেন। তিনি বলেছেন, ‘ওভালে আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে পেরে আমরা খুব আনন্দিত, যেখানে ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস এবং সুন্দর পরিবেশ আছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে আয়োজনের জন্য উপযুক্ত। এরপর ২০২৫ ফাইনাল হবে লর্ডসে। যেখানে টেস্ট খেলার জন্য দারুণ পরিবেশ পাওয়া যাবে।’
গত বছর প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল সাউদাম্পটনে। ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তোলে নিউজিল্যান্ড। এ ব্যাপারে আইসিসি প্রধান নির্বাহী বলেন, ‘সাউদাম্পটনে গত বছরের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচটা দারুণ ছিল। আমি নিশ্চিত পুরো বিশ্বের ভক্তরা ওভালে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখতে মুখিয়ে থাকবেন। আমাদের পাশে থাকার জন্য আইসিসির পক্ষ থেকে আমি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, সারে কাউন্টি ক্রিকেট ক্লাব এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি) ধন্যবাদ জানাচ্ছি।’
এমসিসি’র প্রধান নির্বাহী এবং সচিব গায় ল্যাভেন্ডার বলেন, ‘লর্ডসে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হবে দেখে আমরা খুবই আনন্দিত। এটা দারুণ খবর যে, লন্ডনেই পরবর্তী দুটি ফাইনাল আয়োজন করতে আইসিসি রাজি হয়েছে।’

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৫ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে