
অস্ট্রলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ আগস্ট মিরপুরে শুরু বাংলাদেশ–অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজ। আজ আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।
৪ আগস্ট সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ৬ আগস্ট হবে তৃতীয় টি–টোয়েন্টি। ৭ আগস্ট হবে চতুর্থ টি–টোয়েন্টি। ৯ আগস্ট সিরিজের শেষ টি–টোয়েন্টি। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
২৯ জুলাই ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে একই দিনে দেশে ফিরবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচ হলেও ম্যাচ শুরুর সময় বিসিবি এখনো জানায়নি।
বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজের সূচি:
| তারিখ | ম্যাচ | ভেন্যু |
| ৩ আগস্ট | প্রথম টি-টোয়েন্টি | মিরপুর |
| ৪ আগস্ট | দ্বিতীয় টি-টোয়েন্টি | মিরপুর |
| ৬ আগস্ট | তৃতীয় টি-টোয়েন্টি | মিরপুর |
| ৭ আগস্ট | চতুর্থ টি-টোয়েন্টি | মিরপুর |
| ৯ আগস্ট | পঞ্চম টি-টোয়েন্টি | মিরপুর |

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে