ঢাকা: যেভাবে কিউই টপঅর্ডার খেলছিল, বড় লিড পাওয়া নিউজিল্যান্ডের জন্য কঠিন ছিল না। তবে বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংস শেষে ৩২ রানের অল্প লিডই নিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড অলআউট হয় ২৪৯ রানে।
ব্যাট হাতে নিজেদের ইনিংসের শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। কিন্তু ভালো শুরুর ধারাটা পঞ্চম দিন ধরে রাখতে পারেননি কিউই ব্যাটসম্যানরা। ৫ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এক প্রান্তে অবশ্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন কেন উইলিয়ামসন। তাঁর ৪৯ রানের লড়াকু ইনিংসটা থামে ইশান্ত শর্মার বলে স্লিপে কোহলির ক্যাচ হয়ে।
ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৪৯ রানে অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ড লিড পেয়ে যায় ৩২ রানের। ইশান্ত শর্মা ৪৮ রানে ৩ উইকেট ও মোহাম্মদ শামি পেয়েছেন ৭৬ রানে ৪ উইকেট।
সাউদাম্পটনে পঞ্চম দিনও সময়মতো খেলা শুরু করা যায়নি বৃষ্টির কারণে। ঘণ্টাখানেক দেরি করে অবশেষে মাঠে গড়িয়েছে ম্যাচটি। এর আগে দ্বিতীয় দিনে হয়েছে মোটে ৬৪.৪ ওভার। তৃতীয় দিনে খেলা হয় ৭৬ ওভারের মতো। চতুর্থ দিন পুরোটাই বৃষ্টির পেটে। ফাইনাল গড়াচ্ছে এখন ষষ্ঠ (রিজার্ভ) দিনে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৪১ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে