খ্যাতি, অর্থের ঝনঝনানি তো রয়েছেই। দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের সমাবেশ, প্রতিযোগিতামূলক ক্রিকেটসহ নানা কারণে আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেকেই। আফগানিস্তানের একঝাঁক ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি আইপিএলে। সেই তুলনায় ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের একটু কমই দেখা যায়। প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মতো বাংলাদেশি তারকাদের।
২০২৪ আইপিএলে শরীফুলকে প্রস্তাব দিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের খেলার সৌভাগ্য হয়নি। ২২ মার্চ শুরু হওয়া ১৭তম আইপিএল চলবে ২৬ মে পর্যন্ত। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময়ই থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ৩ মে থেকে ১২ মে পর্যন্ত চলবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেটে শরীফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে। ছন্দে থাকা শরীফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেওয়া হয়নি অনাপত্তিপত্র। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শেখ জামালের বিপক্ষে ম্যাচসেরা শরীফুল বলেছেন, ‘লক্ষ্ণৌ থেকে বার্তা দিয়েছিল। তারা আমাকে চাচ্ছিল, কিন্তু অনাপত্তিপত্রের সময়টা খুব কম ছিল। যার জন্য তারা আর যোগাযোগ করেনি। যদি পুরো অনাপত্তিপত্র বিসিবি দিত, তাহলে হতো। তবে আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে, সেটার কথা চিন্তা রেখেই অনাপত্তিপত্র সেভাবে দেওয়া হয়েছিল।’
এবার সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএলে খেলার ব্যাপারে আশার কথা শুনিয়েছেন শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘ইচ্ছে তো আছে। ফিট থাকলে যেভাবে যাচ্ছে, এভাবে গেলে ইনশাআল্লাহ আইপিএল খেলব একদিন। তখন যদি কোনো খেলা না থাকে।’
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ নিয়েছেন ১০ উইকেট। ফিজ সম্পর্কে শরীফুল বলেন, ‘তাঁর (মোস্তাফিজ) সঙ্গে প্রায় দিনই কথা হয়। তিনি বলেন ওখানে চাপ কম, সে কারণে হয়তোবা বেশি আত্মবিশ্বাস পাচ্ছে।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
৪৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
১ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
২ ঘণ্টা আগে