সাকিব আল হাসান-লিটন দাসদের আইপিএলে ছাড়া না ছাড়া নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবদের না ছাড়ার সিদ্ধান্তে এখনো অনড়। তবে সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, সাকিব আইপিএলের জন্য ছেড়ে দেওয়া উচিত।
আজ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাশরাফি। তাঁর দলও পায় ১০ উইকেটের বড় জয়। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেছেন, ‘যে তিনজন (সাকিব-লিটন-মোস্তাফিজ) ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায় অবশ্যই যেতে দেওয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। শুধু শুধু আমাদের ক্রিকেটারদের আটকে রেখে লাভ কী?’
আইপিএল শুরু হচ্ছে মার্চের ৩১ তারিখ থেকে। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর আগামী মেতে বাংলাদেশ যাবে আয়ারল্যান্ড সফরে। এ নিয়ে মাশরাফি বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে ১-২ জনকে সরিয়ে খেলেছে বাংলাদেশ। এদিক-ওদিক করেছে। একই খেলা আয়ারল্যান্ডের সঙ্গেও খেলেছে। এভাবে শিফট করে তো করা যায়। ইংল্যান্ডে কেন নিতে পারবে না? সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝতে হবে। যে ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়েছে, তার সঙ্গে কথা বলে এটার সমাধানে আসা উচিত।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে