
পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ দলকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়ার কথাও বলেছিলেন ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে শান্তদের।
বিসিবি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আগামীকাল দুপুরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানে ইতিহাস গড়া সিরিজের নায়কদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে থাকবেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদও।
৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই নিশ্চিত করে বাংলাদেশ। টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাদেশের প্রথমবার ধবলধোলাইয়ের অভিজ্ঞতা এটি। তখনই শান্তকে ফোন করে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’
পাকিস্তানে ইতিহাস গড়ার পর ৪ সেপ্টেম্বর মধ্যরাতে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। ঢাকা বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় শান্তদের। মিষ্টিমুখ করেন শান্ত-মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত তখন সাংবাদিকদের বলেছেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি দেখা করতে চেয়েছেন।’
কাল দেখা করে হত্যা মামলায় সাকিব আল হাসানের নাম আসার বিষয়টি নিয়েও ড. ইউনূসের সঙ্গে শান্ত কথা বলতে পারেন।

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে