পেশাদার কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। আগামী বিপিএলে তিনি কোচ হিসেবে যুক্ত হচ্ছেন রংপুর রাইডার্সে।
বিষয়টি নিশ্চিত করে আজ দুপুরে আশরাফুল আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাঁ, কাজ করতে যাচ্ছি, ওরা (রংপুর) সব চূড়ান্ত করবে শিগগির। আমি লেভেল-থ্রি কোর্স করেছি। কোচ হিসেবে কাজ করলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে, সে কারণে কোচিং পেশায় আসতে চাই। এই বিপিএল দিয়ে আমি শুরু করছি।’
রংপুরে ঠিক কোন ভূমিকায় কাজ করবেন, সেটি চূড়ান্ত হতে আরও দুই-একদিন লাগবে বলে জানালেন আশরাফুল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক গত বছর নিজের সবশেষ দেশের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেললেও কদিন আগেও তিনি ব্যস্ত থেকেছেন ইংল্যান্ডের মাইনর কাউন্টিসহ বিভিন্ন লিগে। খেলার বাইরে তিনি ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করছেন। গত বিপিএলেও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন সম্প্রচারে দায়িত্বে থাকে টেলিভিশনের সঙ্গে। কোচ হিসেবে তাঁর নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এই বিপিএলে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে