
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
তৃতীয় দিনের খেলা শুরুর ১৬ বল পরই থেমে গিয়েছিল বৃষ্টির বাগড়ায়। খেলা অবশ্য বন্ধ ছিল ২০ মিনিট। এরপর দীর্ঘক্ষণ খেলা স্বাভাবিকভাবে চললেও প্রথম সেশনের শেষভাগে এসে আবার হানা দিয়েছে বৃষ্টি। তখনই ঘোষণা করা হয় লাঞ্চ। তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৮ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের তুলনায় প্রথম ইনিংসে স্বাগতিকেরা এগিয়ে ১৭৭ রানে। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে ২৪ রানে পিছিয়ে মেহেদী হাসান মিরাজ। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব।
প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯১ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ৩০০ পেরিয়ে যায় স্বাগতিকেরা। ২০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে সাবলীলভাবে এগোতে থাকেন মিরাজ ও তাইজুল ইসলাম। ৯৭তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ভিনসেন্ট মাসেকেসা। তাইজুল কাভার ড্রাইভ করতে গিয়ে মাসেকেসার ফ্লাইটে বিভ্রান্ত হয়েছেন। বাকি কাজটুকু সম্পন্ন করেছেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা। তাতে ভেঙে যায় অষ্টম উইকেটে মিরাজ-তাইজুলের ৮৪ বলে ৬৩ রানের জুটি।
তাইজুল ফেরার পর ব্যাটিংয়ে নামেন তানজিম সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হয়েছে তানজিম সাকিবের। বোলিংয়ের পাশাপাশি টুকটাক ব্যাটিংটা যে পারেন, সেটা আবারও দেখিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। মিরাজের সঙ্গে এরই মধ্যে নবম উইকেটে ৬২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তানজিম সাকিব। এই জুটি খেলেছেন ১০৩ বল। মিরাজ ৭৬ রানে অপরাজিত। ১০৯ বলের ইনিংসে মেরেছেন ১০টি চার। আর তানজিম সাকিব ৫৭ বলে ১ ছক্কায় ২৯ রান করেছেন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় সিকান্দার রাজা-গ্রায়েম ক্রেমারদের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমই ছিল। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট
৪৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
৩ ঘণ্টা আগে