আল নাসরের সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়া হয়েছিল। দামাকের বিপক্ষে সৌদি প্রো লিগের সেই ম্যাচ জিতেছিল রোনালদোহীন আল নাসর। এবার রোনালদো ফিরেই করলেন দুর্দান্ত এক গোল। তাঁর ফেরার ম্যাচে আল নাসর কাটল এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট।
এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে গত রাতে আল নাসরের শুরুর একাদশেই খেলেছেন রোনালদো। প্রথমার্ধেই গোল পেয়ে গেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে জাপানের ইয়োকোহামা এফএমকে ৪-১ গোলে হারিয়েছে আল নাসর। সেমিফাইনাল নিশ্চিত করার পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিলবোর্ডে বসে একটি ছবি তুলে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি।’
২৭ মিনিটে জন দুরানের গোলে প্রথমে এগিয়ে যায় আল নাসর। ইয়োকোহামার রক্ষণভাগ থেকে বল ঠিকমতো ক্লিয়ার করা সম্ভব হয়নি। ফিরতি সুযোগ কাজে লাগাতে ভুল করেননি দুরান। প্রথম গোলের পর থেকেই আরও বেশি মরিয়া হয়ে ওঠে আল নাসর।
সাদিও মানে ৩১ মিনিটে করেন আল নাসরের দ্বিতীয় গোল।
৩৮ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন রোনালদো। যে গোলটা তাঁর নাও হতে পারত। আল নাসর মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ শট নিলে সেটা প্রথমে ঠেকান ইয়োকোহামা গোলরক্ষক পার্ক ইল-গিউ। তবে গিউর হাত থেকে বল যখন রোনালদোর পায়ে চলে যায়, তখন সৌদি ক্লাবটি পেয়ে যায় তৃতীয় গোল। প্রথমার্ধ ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আল নাসর ব্যবধান চারগুণ করে। ৪৯ মিনিটে গোলটি করেন দুরান। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল। ৫৩ মিনিটে ইয়োকোহামার প্রথম গোল করেন মিডফিল্ডার কোতা ওয়াতানাবে। ঠিক ২০ মিনিট পর জাপানিজ দলটি পরিণত হয় ১০ জনের দলে। দুটি হলুদ কার্ডের কারণে ৭৩ মিনিটে লাল কার্ড পেয়ে যান ওয়াতানাবে। শেষ পর্যন্ত ম্যাচটা ৪-১ গোলে জেতে আল নাসর।
বুধবার রাতে আল নাসর কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে খেলবে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। প্রতিপক্ষ জানা যাবে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় মুখোমুখি হবে কাওয়াসাকি-আল সাদ। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে