
পাকিস্তানের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ধারাবাহিক দুর্দান্ত খেলে বিরল সব রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আজ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানি বোলারদের চোখে চোখ রেখে কথা বলেছেন বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস আর মেহেদী হাসান মিরাজ। তাতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে বাংলাদেশের।
বাংলাদেশ ২৪ রান তুলতেই হারায় ৬ উইকেট। টেস্টে ৫০ রানের নিচে প্রথম ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের এই স্কোর যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। এর আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৬৭ সালে ৪১ রানে ৬ উইকেট হারানোর পর তারা করতে পেরেছিল ২৫৫ রান।
সিরিজের প্রথম টেস্টের পর আবারও বাংলাদেশের দুর্দান্ত এক জুটি। আর সেটিতেও জড়িয়ে মেহেদী হাসান মিরাজের নাম। মিরাজ এবার সঙ্গ দিয়েছেন লিটন দাসকে। ২৪ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে লিটন-মিরাজের জুটিতে রান ওঠে ১৬৫। ৩০ রানের নিচে ৬ উইকেট হারানোর পর এই উইকেট জুটিতে টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান করতে পারেননি কেউ।
এটা অবশ্য বিরল নয়। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের জন্য বিরল তো বটেই। রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে বাংলাদেশি ক্রিকেটারদের জয়জয়কার। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে উঠেছিল মুশফিকুর রহিমের নাম। আজ সেখানেই নিজের নাম লিখলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশে পক্ষে সবচেয়ে বেশি ২ সেঞ্চুরি লিটনের। পাকিস্তানের সঙ্গে তাঁর আগের সেঞ্চুরিটি ২০২১ সালে, চট্টগ্রামে। চার টেস্ট সেঞ্চুরির দুটিই লিটন করলেন পাকিস্তানের বিপক্ষে। বোলারদের মধ্যে ৫ উইকেট নিয়ে রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নাম লিখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৭ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৯ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৪ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে