চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

এবারের চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তানের জন্য ছিল ভুলে যাওযার মতোই। নিউজিল্যান্ড, ভারতের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।
১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই আইসিসি ইভেন্ট ফিরেছে পাকিস্তানে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হলেও মূল আয়োজক ছিল পাকিস্তান। বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে আজ প্রকাশিত খবরে জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে গিয়ে পিসিবির ক্ষতি হয়েছে ৮৬৯ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৭ কোটি টাকা। এত ক্ষতির ধাক্কা ক্রিকেটারদেরই সামলাতে হচ্ছে। পাকিস্তানে চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি ৯০ শতাংশ কমানো হয়েছে। রিজার্ভ ক্রিকেটারদের বেতন কমানো হয়েছে ৮৭.৫ শতাংশ। পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’ জানিয়েছে, কোন অফিশিয়াল ঘোষণা ছাড়াই ৪০০০০ পাকিস্তানি রুপি থেকে ১০০০০ পাকিস্তানি রুপিতে কমিয়ে আনা হয়েছে খেলোয়াড়দের ম্যাচ ফি।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে না যেতে চাওয়ায় ভারত তাদের পাঁচ ম্যাচ খেলেছে দুবাইয়ে। ফলে পাকিস্তান নিজেদের মাঠে আয়োজন করতে পেরেছে ১০ ম্যাচ। এই ১০ ম্যাচের মধ্যে তিনটিতে বৃষ্টি ফল হতে দেয়নি। যার মধ্যে দুটিতে বৃষ্টির বাগড়ায় টসই হতে পারেনি। এই দুটি ম্যাচই হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। বাংলাদেশ-পাকিস্তান দুই দলই ১ নম্বর পেয়ে টুর্নামেন্ট শেষ করলেও পাকিস্তান শেষ করেছে সাত নম্বরে থেকে। কোনো ম্যাচ না জিতেই আইসিসি থেকে পেয়েছে ৩ কোটি ২১ লাখ পাকা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের আয়-ব্যয়ের একটা হিসেব দেখানো হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানা গেছে, টুর্নামেন্ট আয়োজনে তিন স্টেডিয়ামের(লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি) জন্য ১৮০০ কোটি রুপি (৭৮০ কোটি ৬৩ লাখ টাকা)। এটা তাদের মোট বাজেটের চেয়েও ৫০ শতাংশ বেশি ছিল। এর বাইরে ইভেন্টের প্রস্তুতির জন্য ৪ কোটি ডলার খরচ করেছিল পিসিবি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৮৬ কোটি ১৫ লাখ টাকা। তবে আয়োজনের খরচ, টিকিট বিক্রি ও স্পন্সর স্বত্ব থেকে মাত্র ৬ কোটি ডলার (৭২৯ কোটি ২২ লাখ টাকা) আয় করতে পেরেছে পিসিবি। তাতে বোর্ডের ৮৫ শতাংশ ক্ষতি হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪০ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে