
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার অনাপত্তিপত্র পেতে লিটন দাস, রিশাদ হোসেন, নাহিদ রানা বাংলাদেশের এই তিন ক্রিকেটার আগেই আবেদন করেছিলেন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে এনওসি পেলেন লিটনরা।
লিটন-নাহিদ রানাদের পিএসএল খেলতে এনওসির কথা আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএল খেলার সুযোগ পাবেন। আর নাহিদ রানাকে দেওয়া হয়েছে আংশিক মৌসুমের এনওসি। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন।
১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল। টুর্নামেন্ট চলবে ১৮ মে পর্যন্ত। পিএসএল চলার সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলবে। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
এ বছরের ১৩ জানুয়ারি হয়েছে দশম পিএসএলের ড্রাফট। বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন, নাহিদ রানা, রিশাদ এবার পিএসএলে দল পেয়েছেন।লিটনকে নিয়েছে করাচি কিংস। পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সে দল পেয়েছেন নাহিদ রানা ও রিশাদ।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে