
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।
বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।
তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে