
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও ব্লক করে দেওয়া হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেগে গেছেন শহীদ আফ্রিদি ও শিখর ধাওয়ান।
কদিন আগেই ভারতীয় সেনাদের সামর্থ্য নিয়ে এক রকম প্রশ্ন তুলেই আফ্রিদি বলেছেন, ‘ভারতে বাজি ফাটলেও দোষ চাপানো হয় পাকিস্তানের ঘাড়ে। কাশ্মীরে প্রায় ৮ লাখ সেনা আছে। তা সত্ত্বেও এমন ঘটনা ঘটেছে। এর অর্থ, তারা এতটাই নিষ্কর্মা আর অপদার্থ যে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেনি।’ আফ্রিদির সেই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ভারতীয়রা।
আফ্রিদিকে জবাব দিতে এ বাগ্যুদ্ধে যুক্ত হন ভারতের সাবেক ওপেনার ধাওয়ান। তিনি এক্সে আফ্রিদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কার্গিলে আমরা তোমাদের হারিয়েছিলাম। এর মধ্যেই তোমরা এতটা নিচে নেমে গেছ, আর কত নিচে নামবে? অযথা মন্তব্য করার পরিবর্তে নিজের দেশের উন্নতির জন্য মাথা খাটাও শহীদ আফ্রিদি। আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমাদের খুব গর্ব হয়। ভারত মাতা কি জয়! জয় হিন্দ!’ সঙ্গে মেনশন করে দিয়েছেন আফ্রিদিকে।
এখানেই শেষ নয়। এবার ধাওয়ানের পোস্টে গিয়ে খোঁচা দিয়ে এলেন আফ্রিদি। ধাওয়ানের সেই পোস্ট পুনরায় শেয়ার করে আফ্রিদি নিজের একটি ছবি ও ক্যাপশন পোস্ট করেছেন। যেখানে আফ্রিদির গায়ে পাকিস্তান সেনাদের মতোই একটি ফুলহাতার টি শার্ট, হাতে চায়ের মগ। ক্যাপশনে লিখেছেন, ‘এসব হারজিতের কথা ছাড়ো। চলো তোমাকে চা খাওয়াই শিখর।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ফ্যান্টাস্টিক চা।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৮ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে