টি-টোয়েন্টি বা ওয়ানডে—কোনো সংস্করণেই বাংলাদেশের মেয়েরা কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন যেন অতীত ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ঘরের মাঠে খেলা বলেই যেন অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের নির্বাচক।
অস্ট্রেলিয়া নারী দলের কাছে অবশ্য বাংলাদেশের মাঠ বেশ অচেনা। ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম বাংলাদেশে এল অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী ক্রিকেটে বাংলাদেশঅস্ট্রেলিয়ার এটাই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়ে পরশু শুরু হচ্ছে সিরিজ। প্রতিপক্ষ সাতবারের ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হলেও শিপন তাদের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী লেগেছে শিপনকে। আত্মবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ নারী দল দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডে জিতে এসেছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা জিতেছে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সিরিজ জেতা। সত্যি বলতে ওয়ানডে আমাদের ফোকাসিং পয়েন্ট। ওয়ানডেটাকে আমরা পাখির চোখ করে রেখেছি।’
ভারত, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারালে বাংলাদেশ দল প্রশংসার বন্যায় ভেসে যায়। ছেলেদের ক্রিকেটে এসব দেখা গেছে আগেও। শিপন যেন সেই ধারণা থেকেই কথা বললেন, ‘জেতাটা খুব জরুরি আমাদের জন্য। জিতলে আমরা প্রচারণা পাব বেশি। স্পনসরও বেশি পাব। অবশ্যই একটা অপরটার পরিপূরক।’
এবারের বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তিনটি করে ম্যাচ খেলবে। সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে। মিরপুরে ছেলেদের ক্রিকেটে দেখা গেছে, সফরকারী দল এসে বারবার খাবি খেয়েছে। সেই ধারণা থেকেই শিপন বলেন, ‘ওরা যে ফাস্ট ট্র্যাকে খেলে, বাউন্সি ট্র্যাকে খেলে। আমাদের এখানে খেলাটা এত সহজ না। পাশের দেশ ভারতে দেখি একই রকম জিনিসটা হয়। যেকোনো দল এলেই সমস্যায় পড়ে। আমাদের উইকেটও ব্যতিক্রম নয়।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে