আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া সিরিজ বাতিল করায় বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রশিদ খান। পরে অবশ্য সিদ্ধান্ত থেকে সরে আসেন আফগানিস্তানের লেগ স্পিনার। তবে সরে আসার পরও কাজ হলো না।
পিঠের চোট যে রশিদকে আগামী বিগ ব্যাশে খেলতে দিচ্ছেন না। তাই বাধ্য হয়েই এবার নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। চোট এতটাই গুরুতর যে ছুরি-কাঁচির শরণাপন্ন হতে হবে তাঁকে।
রশিদের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। দলটি বিবৃতিতে লিখেছে, ‘পিঠে ছোট অস্ত্রোপচারের কারণে কেএফসি বিগ ব্যাশ ১৩ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে রশিদ।’
অ্যাডিলেডের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন রশিদ তা বোঝা যায় দলের ম্যানেজার টিম নিয়েলসেনের কথায়, ‘স্ট্রাইকার্সের অন্যতম প্রিয় সদস্য রশিদ এবং ভক্তদেরও। সাত বছর ধরে সে আমাদের সঙ্গে আছে। দীর্ঘ সময় ক্রিকেটে থাকতে হলে তার চিকিৎসার প্রয়োজন। আমরা তার পাশে আছি।’
বিগ ব্যাশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম প্রত্যাহার করেছেন রশিদ। তবে চোটের কারণে লেগ স্পিনার নাম প্রত্যাহার করে নিলেও হ্যারি ব্রুক করেছেন ওয়ার্কলোড কমাতে। ব্যস্ত সূচির কারণে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন ইংল্যান্ডের উদীয়মান ব্যাটার।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে