৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার; এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চূড়ায় অবস্থান করছেন রশিদ খান। ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে।
ক্রিকেটের ছোট সংস্করণে রশিদের উইকেট এখন ৬৩৩টি। সংখ্যাটিকে হাজারে নিয়ে যেতে চান আফগান লেগ স্পিনার। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা তুলে ধরলেন তিনি।
রশিদ বলেন, ‘আমি ফিট এবং ভালোই করছি। টি-টোয়েন্টিতে হাজার উইকেট পাওয়া বিশাল ব্যাপার। যদি সেটা হয়ে যায়, তাহলে অবিশ্বাস্যই লাগবে। তবে আশা করি, আমি ফিট থাকব। যদি পরবর্তী তিন-চার বছর এভাবে ক্রিকেট খেলি, তাহলে সেখানে পৌঁছাতে পারব বলে মনে করি।’
বর্তমানে এসএ টি-টোয়েন্টি এমআই কেপটাউনে খেলছেন রশিদ। ক্যারিয়ারের শুরুতে কখনোই ভাবেননি এমন এক রেকর্ডে নাম লেখাবেন তিনি। তাই চূড়ায় উঠে অপরিসীম তৃপ্তি পাচ্ছেন এই স্পিনার।
রশিদ বলেন, ‘আমার ক্যারিয়ারের দিকে তাকালে মনে হবে খুব বেশি লম্বা নয়। কেবল ৯ বছরের এবং এতটা সময়ই রেকর্ডটি ধরে রাখেন ব্রাভো। আমার জন্য এটি বিশাল অর্জন। কারণ ২০১৪-১৫ মৌসুমের দিকে যদি তাকাই, আমি কখনোই মনে করিনি বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াব। উন্নতি ধরে রাখতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব আমি।’
টি-টোয়েন্টিতে ৬৩১ উইকেট নেওয়া ব্রাভো জানতেন তার রেকর্ড যদি কেউ ভাঙতে পারে তাহলে সেটা রশিদই। তাই তো রশিদকে অভিনন্দন দিতে ভোলেননি তিনি।
রশিদ বলেন, ‘রেকর্ড গড়ার পর আমাদের কথা হয়েছে। তিনি খুব খুশি ছিলেন। বলেছেন আমার এসব প্রাপ্য। তিনি সব সময়ই আমার পাশে থাকেন এবং গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যখন আফগানিস্তানের বোলিং কোচ ছিলেন একসঙ্গে অসাধারণ সময় কাটিয়েছি আমরা।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১১ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩৯ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে