মিরপুরে বৃহস্পতিবার হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম মৌসুমের ফাইনাল। ফাইনাল ম্যাচের টিকিটের দাম আজ ঘোষণা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ৩০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সবচেয়ে বেশি। ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। দামের দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ডের পরেই রয়েছে ভিআইপি স্ট্যান্ড। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১ হাজার ৫০০ টাকায়। ক্লাব হাউজের টিকিট মিলবে ৮০০ টাকায়। সাউথ স্ট্যান্ড ও নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৩০০ টাকায়।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল ৯টা ৩০ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট কাউন্টার, বুথ খোলা থাকবে। ফাইনালের টিকিট পাওয়া যাবে আগামীকাল।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুরে আজ মুখোমুখি হবে রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স। বৃহস্পতিবারের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে আজকের ম্যাচের জয়ী দল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে