ক্রিকেটারদের বাইক প্রীতি নতুন কিছু নয়। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও বাইকের প্রতি চরম ঝোঁক দেখা যায়। ব্যতিক্রম নন সাকিব আল হাসানও। আজ একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে রাজধানীর একটি হোটেলে সে কথাই জানালেন বাংলাদেশ অলরাউন্ডার।
চট্টগ্রাম থেকে ওয়ানডে সিরিজ শেষ করে আজ ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ কোনো অনুশীলন ছিল না। ছুটি নিয়ে সেখানে যান সাকিব। নিজের মোটরসাইকেলের সংগ্রহ, পছন্দের মোটরসাইকেল নিয়ে মন খুলে কথা বলেন তিনি।
জন্মস্থান মাগুরায় বন্ধুদের সঙ্গে বাইক চালান জানিয়ে সাকিব বলেছেন, ‘মাগুরাতে বন্ধুদের সঙ্গে বাইক চালিয়ে সময় কাটানো হয়। ঢাকায় খুব একটা হয় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন রাস্তা খালি থাকে তখন এখানেও (ঢাকায়) বাইক চালানো হয়।’
সাকিবের সংগ্রহে আছে পাঁচ মডেলের মোটরসাইকেল। বাইকের প্রতি দুর্বলতা নিয়ে কথা বলতে গিয়ে সাকিব নিজেই জানালেন সে কথা, এখন আমার কাছে পাঁচটা বাইক আছে। তবে সবচেয়ে ভালো লাগে এমটি ১৫। বাইকে ঝুঁকির ব্যাপার আছে জানিয়ে সাকিব আরও বলেছেন, ‘বাইক চালানোর ব্যাপারটাতে ঝুঁকি তো থাকেই। এ জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করে চালানো উচিত। নিজের এবং অন্য জনের কথা চিন্তা করে চালানো উচিত।’
বাইকের ব্যাপারে খোলাখুলি কথা বললেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে নীরবতা বেছে নেন সাকিব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দক্ষিণ আফ্রিকায় সাকিব টেস্ট খেলবেন বলে জানান। সাকিব অবশ্য নিশ্চুপ, ‘খোলাসা করার কিছু নেই… জানতে চান, জানতে পারবেন।’

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৪ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে