
সকাল থেকে চা বিরতি পর্যন্ত আজ সাবলীলভাবেই এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে এসে এলোমেলো হয়ে যায় তারা। নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম—প্রত্যেকেই উইকেট উপহার দিয়ে এসেছেন জিম্বাবুয়েকে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম দিনের বিকেল থেকে দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। চার বছর পর টেস্ট সেঞ্চুরি পাওয়া সাদমান আউট হওয়ার পর মুমিনুল হক দ্রুত ড্রেসিংরুমের পথ ধরলেও শান্ত-মুশফিক সাবলীলভাবে দলকে টানতে থাকেন। তবে নিজেদের ভুলেই তাঁরা হারিয়েছে উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে শান্তর দলের স্কোর হয়েছে ৭ উইকেটে ২৯১ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৮৭ ওভার। স্বাগতিকদের লিড ৬৪ রানের।
প্রথম ইনিংসে ৫৭ ওভারে ৩ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পার করে বাংলাদেশ। চা বিরতির পর শান্ত, মুশফিক খেলতে থাকেন সাবলীলভাবে। ৬১তম ওভারে ব্রায়ান বেনেটের ওভার থেকে শান্ত একাই নিয়েছেন ১১ রান। একটি করে চার ও ছক্কা মেরেছেন শান্ত। এক ওভার বিরতি দিয়ে বেনেট বোলিং করতে এসে মুশফিকের কাছে খেয়েছেন ২ চার। এরপর ৬৮তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে একটি করে চার মেরেছেন মুশফিক ও শান্ত।
সাবলীলভাবে চলতে থাকা শান্ত-মুশফিকের ৬৫ রানের জুটি ভেঙেছেন জিম্বাবুয়ের অভিষিক্ত লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ৭১তম ওভারের চতুর্থ বলে মাসেকেসাকে আলতো ফ্লিক করে শান্ত মিড উইকেটে দাঁড়িয়ে থাকা নিকোলাস ওয়েলচের হাতে ক্যাচ তুলে দিয়েছেন। ৫৪ বলে ৩ চার ও ১ ছক্কায় করেছেন ২৩ রান। শান্ত-মুশফিকের জুটি টিকেছে ৯৯ বল।
শান্ত আউট হওয়ার পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন জাকের আলী অনিক। নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে জাকের যে চার মেরেছেন, সেটা এজ হয়ে এসেছে। তবে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭৫তম ওভারের দ্বিতীয় বলে জাকেরকে কট এন্ড বোল্ড করেন মাসেকেসা। ১৩ বলে ৫ রান করেন জাকের।
শান্ত, জাকেরের উইকেট হারানোর পর মুশফিক, নাঈম হাসানের উইকেটটাও দ্রুত হারায় বাংলাদেশ। ৭৭তম ওভারের শেষ বলে মাসেকেসাকে ঠেলে সিঙ্গেল নিতে যান মুশফিক। ননস্ট্রাইক প্রান্তে ডিরেক্ট থ্রোতে রানআউট করেন ওয়েসলি মাধেভেরে। ডাইভ দিয়েও নিজের উইকেটটা বাঁচাতে পারেননি মুশফিক। ৫৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।
মাসেকেসার বোলিংয়ের সামনেই মূলত শেষ বিকেলে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। ৮৩তম ওভারের শেষ বলে নাঈমকে ফেরান জিম্বাবুয়ের এই লেগস্পিনার। ২০ রানে ৪ উইকেট হারিয়ে ৮৩ ওভারে ৭ উইকেটে ২৭৯ রানে পরিণত হয় বাংলাদেশ। দিনের বাকি ৪ ওভার নিরাপদে পাড়ি দেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ ৩৭ বলে ১৬ রান করেছেন। তাইজুলের স্কোর ৫ রান। খেলেছেন ১১ বল।
আরও পড়ুন:

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
১ ঘণ্টা আগে