ক্যারিয়ারে কত পুরস্কারই তো পান ক্রিকেটাররা। ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টসেরাসহ আরও অনেক পুরস্কার পেয়ে থাকেন তাঁরা। নিউজিল্যান্ডের ক্রিকেটার লু ভিনসেন্টের একটি ‘বিশেষ পুরস্কার’ পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১৭ বছর।
২০০৭ সালের ডিসেম্বরে ওয়ানডে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করেন ভিনসেন্ট। কিউই ক্রিকেটার এ মাসের শুরুতে শততম ওয়ানডের টুপি নিয়েছেন স্যার রিচার্ড হ্যাডলির থেকে। অকল্যান্ডে ‘বিশেষ টুপি’ দেওয়ার অনুষ্ঠানে ভিনসেন্টের পরিবার ও সাবেক সতীর্থও ছিলেন। এক মাস পর সেই ঘটনার স্মৃতিচারণ করেন ভিনসেন্ট। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য পোস্ট’কে কিউই এই ক্রিকেটার বলেন, ‘আমার ক্রিকেটিং ক্যারিয়ারের জন্য দারুণ এক স্বীকৃতি ছিল। যারা আমার সুসময়ে এবং কঠিন সময়ে পাশে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। রাতটা খুবই বিশেষ স্মরণীয় ও বিশেষ ছিল। অনেক সুন্দর কথাবার্তা হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ ভিনসেন্ট খেলেন ২০০৭ সালে। নিউজিল্যান্ডের জার্সিতে খেলা ছাড়লেও ২০১৩ পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি। যার মধ্যে ছিল নিষিদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল)। ম্যাচ পাতানোর অভিযোগে ২০১৪ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁকে আজীবন নিষিদ্ধ করেছিল। ইসিবি আবার ভিনসেন্টের ঘটনা পর্যালোচনা করে ২০২৩ সালে। তখন তাঁকে আবার ঘরোয়া ক্রিকেটে কাজ করার অনুমতি দেয় ইসিবি।
অতীতে কী ঘটেছে, সেটা নিয়ে আর ভাবতে চান না ভিনসেন্ট। ‘দ্য পোস্ট’কে আজ নিউজিল্যান্ডের ক্রিকেটার বলেন, ‘অতীত তো অতীত। আমি যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করেছি, সেটা অনেক শক্তিশালী ছিল। অনেক সমর্থন ছিল আমার জন্য। ইসিবির থেকে কোনো আপত্তি করা হয়নি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের শিক্ষিত করতে গত কয়েক বছর আমার অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। এই কাজে আমাকে সমর্থন দিয়েছে।’
২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১৩৪ ম্যাচ। যার মধ্যে রয়েছে ১০২ ওয়ানডে, ২৩ টেস্ট ও ৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ওয়ানডেতে ২৭.১১ গড়ে করেছেন ২৪১৩ রান। তিন সেঞ্চুরির পাশাপাশি ১১ ফিফটি করেছেন সাদা বলের ক্রিকেটের এই সংস্করণে। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৭ সালের ডিসেম্বরে শততম ওয়ানডেতে করেন ১৮ রান। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে রানের খাতা খুলতে পারেননি। তবে ক্রিকেটের এই সংস্করণে ব্যাটিং করেছেন ৯৯ ইনিংসে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৫ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৬ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৬ ঘণ্টা আগে