মারা গেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বাবা। আজ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তাঁর বাবা সিদ্দিকুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল।
বাব হারানোর দুঃসংবাদ দিয়ে আজ সকালে নিজের ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, এক বছরেরও বেশি সময় ধরেই পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন রুবেলের বাবা। একাধিকবার ব্রেন স্ট্রোক করেছিলেন সিদ্দিকুর রহমান। গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে বাবার অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রুবেল।
রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হওয়ার পেছনে যে মানুষটা আমার জীবনে সুপারহিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবৎ প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’
দোয়া চেয়ে রুবেল আরও লিখেছিলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সবকিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
৩ ঘণ্টা আগে