
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
পাকিস্তানের খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার নামের পাশে যুক্ত হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট। আচরণবিধির দুই নম্বর ধারা ভঙ্গ করায় খুশদিলকে এই শাস্তি দেওয়া হয়েছে আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দুই মাঠের আম্পায়ার স্যাম নোগাস্কি ও ওয়েন নাইটস অভিযোগ এনেছেন। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দিয়েছেন। দোষ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।
ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে নিউজিল্যান্ডের পেসার জাকারি ফুকসকে মিড অনে ঠেলে রান নিতে যান খুশদিল। ফুকসের বাঁ কাঁধে ধাক্কা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ ভঙ্গের অভিযোগও তাই আনা হয়েছে খুশদিলের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শক কারও সঙ্গে ধাক্কাধাক্কি করলে দেওয়া হবে শাস্তি।
২৪ মাসের মধ্যে চার বা বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সেটা দুই নিষেধাজ্ঞা পয়েন্টে রূপান্তরিত হবে। দুই নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে এক ওয়ানডে, দুই ওয়ানডে অথবা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা হয়ে যাবে। ক্রাইস্টচার্চে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের ৯১ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। ৩০ বলের ইনিংসে মারেন তিন ছক্কা। ডানেডিনে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ২১, ২৩ ও ২৬ মার্চ অকল্যান্ড, মাউন্ট মঙ্গানুই ও ওয়েলিংটনে হবে সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে