আজ র্যাঙ্কিংয়ের তথ্য হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে হঠাৎ করে সেই বিবৃতি পড়তে গেলে চমকে উঠতে পারে যে কেউ। সেই খবরে হাস্যকর সব ভুল করে রেখেছে আইসিসি। দারুণ ছন্দে থাকা বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে বানিয়ে দিয়েছে শ্রীলঙ্কান। আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নাকি খেলেন আফগানিস্তানের হয়ে!
আজকের র্যাঙ্কিংয়ের খবরটা অবশ্য আনন্দ নিয়েই এসেছিল লিটনের জন্য। দারুণ ছন্দে থাকার ফলস্বরূপ ওয়ানডেতে নিজের সেরা অবস্থানে ওঠে এসেছেন লিটন। এখন লিটনের অবস্থান ৩২ নম্বর। তবে এই খবর পড়তে গিয়ে ভ্রু কুঁচকে লিটন যদি বিরক্তি প্রকাশ করেন তাতে অবশ্য অবাক হওয়ার সুযোগ নেই। বিবৃতির একটি অংশে লেখা হয়েছে, ‘বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার লিটন ওঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩২ নম্বর অবস্থানে।’ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ‘শ্রীলঙ্কা’র লিটন কীভাবে খেললেন তা নিয়ে অবশ্য খবরের কোথাও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
একই রকম হাস্যকর আরেকটি ভুলও দেখা গেছে এই সংবাদে। যেখানে মিরাজকে বলা হয়েছে রশিদের সতীর্থ। যদিও আগামীকাল এই দুই ‘সতীর্থ’ একে অপরের বিপক্ষেই মাঠে নামবে।
আইসিসির এই বিবৃতি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। আইসিসির এই ভুল নিয়ে ট্রোল ও হাসাহাসিও করছেন অনেকে। এই প্রতিবেদন লেখার সময় লিটনের অংশটুকু সরিয়ে নিলেও, তখনো দেখা যাচ্ছিল মিরাজকে নিয়ে করা ভুলটি।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৬ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২৮ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৩ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪২ মিনিট আগে