শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে? এই উত্তরের সূচনাতেই যেন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্টের সামনে। ওপেনিংয়ে কম্বিনেশন সাজাতেই তাদের দিতে হবে এই পরীক্ষার।
টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম। ছন্দহারা লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তিন সংস্করণ মিলিয়ে টানা ২২ ইনিংসে কোনো ফিফটি নেই লিটনের। শান্ত-লিটনের ব্যাটিংয়ের ধরন নিয়ে হচ্ছে সমালোচনা। টি-টোয়েন্টিতে ব্যাটিং করছেন তাঁরা ওয়ানডেসুলভ। সৌম্য ২০ ওভারের ম্যাচে সর্বশেষ ফিফটি করেছেন ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে।
টপ অর্ডার ব্যাটাররা অনুজ্জ্বল। ব্যতিক্রম শুধু তানজিদ তামিম। টানা ব্যর্থ হওয়ায় লিটনের জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওপেনিংয়ের কম্বিনেশন কেমন হবে? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের টপ অর্ডার যারা আছেন তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারও আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করা দরকার সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে।’
ব্যাট হাতে ২০২২ সালটা ফ্রেমবন্দী করে রাখার মতো ছিল লিটনের। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাঁর অসাধারণ এক ফিফটিও ছিল। বছর ঘুরতেই এই উইকেটরক্ষক-ব্যাটার আবারও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিপুর মতে, লিটনকে ক্রিকেট বিশ্ব যেভাবে চিনেছে, তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেননি এখনো।
লিটনের ছন্দে ফিরতে একটি ভালো ইনিংসের প্রয়োজন বললেন লিপু, ‘লিটন কুমার দাস তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসেবে ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই পর্যায়ে এখনো আসতে পারেনি। যেটা আমরা বলে থাকি, একটা ইনিংস দরকার ছন্দে ফিরতে। সে জায়গাটাতে লিটন এখনো আসতে পারেননি। তবে কোনো না কোনো ম্যাচে, অবশ্যই কোনো খেলার মাধ্যমে হয়তো ফেরত আসবেন।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে