বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
এ বছরের মে মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এরপর দুই দলকে ভেন্যু বদলে লাহোরে যেতে হবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩০ মে হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। এই মাঠেই চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১ ও ৩ জুন। সব ম্যাচই শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। পাকিস্তানে বাংলাদেশ দলের পৌঁছানোর কথা ২১ মে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয় বলে জানা যায়। এ মাসের শুরুতে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। আর পাকিস্তানি গণমাধ্যম ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ তো ইঙ্গিত দিয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ আয়োজনের। শেষ পর্যন্ত এটাই সত্যি হলো। আর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৫ মে ফয়সালাবাদ
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৭ মে ফয়সালাবাদ
তৃতীয় টি-টোয়েন্টি ৩০ মে লাহোর
চতুর্থ টি-টোয়েন্টি ১ জুন লাহোর
পঞ্চম টি-টোয়েন্টি ৩ জুন লাহোর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে