ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। আজ ট্রফি উন্মোচন ও তিন অধিনায়ককে নিয়ে ফটোসেশনও হয়ে গেছে। কিন্তু এ আয়োজনে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান অনুপস্থিত থাকায় সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে একটি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, আগামীকাল ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ থেকে সিপিএল খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে গত রোববার নিউজিল্যান্ডে রওনা দেওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর পৌঁছানোর কথা ছিল গতকাল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে নিউজিল্যান্ডে সরাসরি ফ্লাইট না থাকায় ফরাসি কলোনি তাহিতি হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে গিয়েই তিনি জানতে পারেন ভিসা জটিলতার বিষয়টি।
রোববারেই সমস্যার সমাধান হলে ততক্ষণে ফ্লাইটে আর ওঠার সুযোগ ছিল না। পরে ৪ অক্টোবর একই এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটেই সাকিব রওনা হয়েছেন। দুই দিন দেরি তাঁর এ কারণেই। এই মুহূর্তে ফ্লাইটে আছেন বাঁহাতি অলরাউন্ডার। আগামীকাল বিকেলে ক্রাইস্টচার্চে দলে যোগ দেওয়ার কথা বাংলাদেশ অধিনায়কের।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে