
ছুটি না কাটিয়ে গতকাল অপশনাল অনুশীলনে অনেক সময় ব্যয় করেছেন সৌম্য সরকার। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়ও ঘাম ঝরিয়েছেন। যার সুফলও আজ পেয়েছেন দুজনে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌম্য-হৃদয়ের ফিফটির সৌজন্যে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল।
লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদদের ব্যর্থতার দিনে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সুযোগ পেয়ে ছন্দ খোঁজা সৌম্য ও হৃদয় দায়িত্ব সামলানোর চেষ্টা করেছেন। সৌম্য ৬৮ আর হৃদয় খেলেছেন ৯৬ রানের অসাধারণ এক ইনিংস। যার কল্যাণে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায়।
শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলেই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ দল। অন্যদিকে অতিথিদের জন্য সিরিজ বাঁচানোর ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল না বলেও জানিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। পরে বোলিংয়ের সময় কুয়াশা তাদের বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ দল। এ ম্যাচেও রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন লিটন দাস। ব্যাক টু ব্যাক ‘ডাকে’ ওয়ানডে সংস্করণে লিটনের এখন ডাকের সংখ্যা ১৪। সর্বোচ্চ ৪ বার শ্রীলঙ্কার বিপক্ষে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২০টি ডাক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।
লিটনের দ্রুত বিদায়ের দিনে জ্বলে ওঠলেন সৌম্য। একের পর স্ট্রোকে সৌম্য তোলে নেন ফিফটি। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে গড়েছেন ৭২ বরে ৭৫ রানের অসাধারণ এক জুটি। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত আজও দারুণ শুরু পেয়েছিলেন। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
ব্যক্তিগত ৪০ রানে শান্তর বিদায়ে জুটি ভাঙে সৌম্যর। তৃতীয় উইকেটে হৃদয়ের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন সৌম্য। দাপুটে ব্যাটিংয়ে হাসারাঙ্গাকে বাউন্ডারি মেরে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটি।
দলীয় ১৩০ রানে সৌম্যকে শেষ পর্যন্ত ফেরেন হাসারাঙ্গার বলেই। ক্যাচ দেন দিলশান মাদুশঙ্কাকে। ৬৬ বলে ১১ চার ও ১টি ছক্কায় ৬৮ রান আসে তাঁর ব্যাট থেকে। এই ইনিংস খেলার পথে ছুঁয়েছেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক। ৬৪ ইনিংস খেলা সৌম্যর রান এখন ২০১২। এত দিন শীর্ষে থাকা শাহরিয়ার নাফিস, লিটন দাস ওয়ানডেতে দুই হাজার রান করেছিলেন যথাক্রমে ৬৫ ইনিংসে।
সৌম্যকে আউট করা ২২তম ওভারে মাহমুদউল্লাহকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন হাসারাঙ্গা। ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে উইকেটরক্ষক মেন্ডিসের স্ট্যাম্পিং হন মাহমুদউল্লাহ।
পঞ্চম উইকেটে মুশফিক-হৃদয়ের ৪৩ রানের আরেকটি কার্যকর জুটি। ৩২তম ওভারে মুশফিককে ফিরিয়ে আবারও লঙ্কানদের ব্রেক-থ্রু এনে দেন হাসারাঙ্গা। ২৮ বলে ২৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিক। তার পর হাসারাঙ্গা মিরাজকে ১২ রানে ফেরালে স্কোর আড়াই শ হওয়া নিয়েও সংশয় তৈরি হয়।
তবে শেষ দিকে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ দারুণ সঙ্গ দেন হৃদয়কে। হৃদয় তুলে নেন ৭ম ওয়ানডে ফিফটি। সপ্তম উইকেটে সাকিবের সঙ্গে ৪৭ এবং অষ্টম উইকেটে তাসকিনের সঙ্গে ২৩ বলে ৫০ রানের দারুণ এক জুটিতে স্কোরটা ২৮০ পেরিয়ে যায়। তাসকিন ১০ বলে ১৮, হৃদয় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন। ৫টি ছক্কা ও ৩টি চারের বাউন্ডারি ছিল হৃদয়ের নান্দনিক ইনিংসে। হাসারাঙ্গা ৪৫ রানে ৪টি আর ৩০ রান খরচে ২টি উইকেট নিয়েছেন মাদুশঙ্কা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১৮ মিনিট আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
৩৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
৪৪ মিনিট আগে