এ বছরের ফেব্রুয়ারিতে রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির দেওয়া প্রস্তাব নাকচ করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় হেরাথের। বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচকে এবার নিয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। সেদিন গ্রেটার নয়ডায় সিরিজের একমাত্র টেস্টে নিউজিল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হেরাথকে তাদের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। হেরাথকে আপাতত তিন ম্যাচের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মূলত সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো দায়িত্ব নেওয়ার আগে নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
তিন ম্যাচের দায়িত্বে থাকা হেরাথকে ডাগআউটে থাকতে হচ্ছে নিজ দলের বিপক্ষেও। ১৮ সেপ্টেম্বর গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই শ্রীলঙ্কার হয়েই টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
হেরাথের মতো বিক্রম রাঠোরকেও নেওয়ার কথা এনজেডসি আজ নিশ্চিত করেছে। তবে রাঠোর আপাতত থাকবেন এক টেস্ট। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাপোর্টিং স্টাফ হিসেবে থাকছেন তিনি। হেরাথ-রাঠোরকে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে নেওয়ার পর নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘রঙ্গনা-বিক্রমকে আমাদের টেস্ট দলে নিতে পেরে খুবই উচ্ছ্বসিত। বিশ্ব ক্রিকেটে দুজন অনেক সম্মানিত ব্যক্তি। আমাদের খেলোয়াড়েরাও তাদের থেকে শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ যেখানে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ভারতের ব্যাটিং কোচ হিসেবে রাঠোরের থাকার মেয়াদ শেষ হয়ে যায়।
২০২১ সালের আগস্ট থেকে হেরাথ বিসিবির সঙ্গে কাজ করছিলেন জাতীয় দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে। গত বছর ৩০ নভেম্বর তাঁর চুক্তির মেয়াদ শেষ হলেও বিসিবি চেয়েছিল লঙ্কান কিংবদন্তিকে রেখে দিতে। সে হিসাবে স্পিন কোচ হিসেবে হেরাথকে বিসিবি এবছরের শুরুতে যে প্রস্তাব দিয়েছিল, সেটা হলো জাতীয় দলের বাইরেও তাঁকে কাজ করতে হবে আর কাজ হবে দিনভিত্তিক। এমন প্রস্তাব না করে দেওয়ায় তখনই বিসিবির হয়ে হেরাথের পথচলা শেষ হয়ে যায়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে