
ইংল্যান্ডে বোলিংয়ের নিষেধাজ্ঞা পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোনো প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশি অলরাউন্ডার। তাঁর বোলিং অ্যাকশন মূল্যায়নের পরে এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইসিবি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সমারসেটের হয়ে ম্যাচটিতে বেশ দারুণ বলও করেছিলেন তিনি। কিন্তু তাঁর সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট দেন আম্পায়াররা। এরপর জানা যায়, সাকিবকে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে।
সাকিব এই মাসের শুরুতে লাফবরো বিশ্ববিদ্যালয়ে তাঁর বোলিং পরীক্ষা দেন। যেখানে দেখা গেছে, বোলিং অ্যাকশনে কনুইয়ের প্রসারণ সর্বোচ্চ ১৫ ডিগ্রি বাঁকানোর যে সীমা আছে সেটি অতিক্রম করেছেন তিনি।
যেদিন মূল্যায়ন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ, এ বছরের ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে সাকিবের এই নিষেধাজ্ঞা। তবে এরপর আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। পুনর্মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত ইসিবির কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না বাংলাদেশি তারকা।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
১ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে