
নিশান মাদুশকা ও দিমুথ করুনারত্নের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের প্রথম সেশনটা কাটল হতাশায়। পুরো সেশনে ২৭ ওভার বোলিং করে কোনো উইকেটই নিতে পারেননি স্বাগতিক বোলাররা। সেশনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান।
ইতিমধ্যে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন মাদুশকা। ৫৫ রানে অপরাজিত আছেন এই ওপেনার। তাঁর সঙ্গে করুনারত্নে ব্যাটিং করছেন ৩৩ রানে।
এ জুটি অবশ্য ১৩ রানেই ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় যদি মাদুশকার ক্যাচটা হাতে জমা করতে পারতেন। ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের করা বলে স্লিপে মাদুশকার সহজ ক্যাচ নিতে পারেননি জয়। জীবন পেয়ে দারুণ ব্যাটিং করছেন উদ্বোধনী ব্যাটার।
এরপর ১৬তম ওভারে করুনারত্নেকে রানআউট করার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সময় পেয়েও মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হয়েছেন ডিরেক্ট হিটে আউট করতে।
দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। এই টেস্টে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। চোটে পড়া কাসুন রাজিতার জায়গায় সুযোগ পেয়েছেন আসিতা ফার্নান্দো। বিপরীতে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে খেলছে। পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই দ্বিতীয় টেস্টের একাদশে। তাদের পরিবর্তে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন। এই টেস্ট দিয়েই দীর্ঘ সংস্করণে অভিষেক হয়েছে হাসানের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ মিনিট আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২৭ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে