রাওয়ালপিন্ডি টেস্টের তিন দিন শেষ। শেষ দুই দিনের জন্য সমর্থকদের বিনা মূল্যে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত ছুটির দিন মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে স্বাগতিকেরা।
আজ তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের চেয়ে এখনো পিছিয়ে ১৩২ রান। লিটন ৫২ ও মুশফিক ৫৫ রানে অপরাজিত আছেন। চতুর্থ ও পঞ্চম দিন ছড়াতে পারে আরও রোমাঞ্চ। পরিবারসহ শিক্ষার্থীদের মাঠে এসে খেলা দেখতে অনুপ্রাণিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যাঁরা ইতিমধ্যে শেষ দুই দিনের জন্য টিকিট কিনেছেন, তাঁদের মূল্য ফেরত দেওয়া হবে।
বিনা মূল্যে খেলা দেখতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য আসল সিএনআইসি বা বি-ফর্ম আনতে হবে। পরিবারসহ খেলা দেখার জন্য রিজার্ভ রাখা হয়েছে ভিআইপি এনক্লোজারে ব্যবস্থা। এর বাইরে প্রিমিয়াম এনক্লোজার থেকে বিনা মূল্যে খেলা দেখা যাবে।
পিসিবি গ্যালারি বা প্লাটিনাম বক্সের জন্য প্রবেশ নীতি রয়েছে। যেসব সমর্থকেরা আগেই টিকিট কিনে ফেলেছেন তারা টিকিটের মূল্য ফেরত পাবেন। অনলাইনে কেনা টিকিটের মূল্য ক্রেডিট/ডেবিট কার্ডে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। এক্সপ্রেস সেন্টার থেকে কেনা টিকিটগুলির জন্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২ ঘণ্টা আগে