শন পোলককে চেনেন না এমন ক্রিকেট পাগল পাওয়া যাবে না বললেই চলে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট কিংবদন্তির চাচা গ্রায়েম পোলকও ছিলেন বেশ নামকরা ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন তিনি।
৬০ দশকের এই ক্রিকেট কিংবদন্তি স্ট্রোক করেছেন সম্প্রতি। আপাতত হাসপাতালে আছেন গ্রায়েম পোলক। আজ এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
গত ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সে পা রাখেন গ্রায়েম পোলক। ১১ দিন আগে স্ট্রোক করেন তিনি। সেই থেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার। গত কয়েক বছর ধরে ক্যানসারের চিকিৎসাও চলছিল গ্রায়েম পোলকের। পারকিনসন রোগেও আক্রান্ত ছিলেন তিনি। তবে আপাতত গ্রায়েম পোলকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
১৯৬৩ সালে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামেন পোলক। ১৯৭০ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। ৭ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬০.৯৭ গড়ে ৭ ছয়ে ২২৫৬ রান করেছেন তিনি। আর লেগ ব্রেকে নিয়েছেন ৪ উইকেট।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করা হয় গ্রায়েম পোলককে। গ্রায়েম পোলকের সম্পর্কে ক্রিকেট কিংবদন্তি ডন ব্রাডম্যান বলেছিলেন, ‘ক্রিকেট ইতিহাসের সেরা বামহাতি ব্যাটার।’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে