দীর্ঘ দুই যুগ পর গত মার্চ-এপ্রিলে পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজটি অজিদের জন্য বেশ ভালোই ছিল। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কাছে ওয়ানডে হারলেও সফরকারীরা জিতেছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে পাকিস্তান সফরে মাঠের বাইরের অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের। তাঁরা করাচির যে হোটেলে ছিলেন, সেখানকার কক্ষে ইঁদুরের উপদ্রব আর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।
রমিজ রাজার নিয়ন্ত্রণাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ নিয়ে অভিযোগ করায় দ্রুত সমস্যার সমাধান হয়েছিল। এ কারণে পিসিবিকে গতকাল ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ওয়ার্নার-স্মিথদের এমন অভিজ্ঞতার বিষয়টি উঠে এসেছে পিসিবিকে লেখা সিএর চিঠিতে। তাতে বলা হয়েছে, ‘যখন আমরা করাচির হোটেলে পৌঁছেছিলাম, সেখানে বেশ কিছু সমস্যা ছিল। যেমন—কক্ষে ইঁদুর, বাজে গন্ধ ও আরও কিছু সমস্যা যা অপ্রত্যাশিত ছিল। পিসিবি ও আপনাদের কর্মীরা এসব সমস্যার বেশির ভাগই সমাধান করেছেন।’
বরাবরই ‘নাক উঁচু’ অস্ট্রেলিয়ানদের চাহিদা পূরণে চেষ্টার কমতি রাখেনি পিসিবি। করোনা-শঙ্কা মাথায় রেখে সব ভেন্যুরই ১৫০টি করে হোটেল কক্ষ ভাড়া করেছিল আয়োজকেরা। দেওয়া হয়েছিল ভিভিআইপি মানের নিরাপত্তা সুবিধা।
পাকিস্তানের এমন আতিথেয়তায় খুশি অজি বোর্ড, ‘ইসলামাবাদে অবতরণ করার মুহূর্ত থেকে আমাদের দারুণভাবে আপ্যায়ন করা হয়েছিল। প্রতিশ্রুত সব সুযোগ-সুবিধা যথাযথভাবে সরবরাহ করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতেও দুই দেশ এভাবেই একে-অপরের পাশে থাকবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে